বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

চকরিয়ায় কাভার্ডভ্যান-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, আহত ২

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও দুইজন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (ওসি) মো. হাবিবুর রহমান।তবে নিহত ও আহতরা লেগুনা গাড়ীর যাত্রী। এর মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এরা হলেন, চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের পুত্র বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের পুত্র আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার
পুত্র ফিরোজ আহমদ (৩২)।

স্থানীয়দের বরাত দিয়ে হাবিবুর বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় চট্টগ্রামমুখি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রী একটি লেগুনা গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনা গাড়ীটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ৯ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান  জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর পরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকা পড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ
করা হয়। হাইওয়ে পুলিশের সাথে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেয়। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছেনা সঠিক কতজন মারা গেছেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়ুয়া বলেন, দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়। এছাড়া আহত অন্য ২ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION