বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

৬৫ দিনের অপেক্ষা শেষ, রাত পোহালেই সাগরে যাচ্ছেন

বলরাম দাশ অনুপম:
সাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার দিন শেষ হয়ে আসায় ফের জাল ফেলার অপেক্ষায় খোশ মেজাজে কক্সবাজারের জেলেরা। সাগরে মাছ আহরণের ছুটি শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৩ জুলাই)। তাই যেন জালটা ভালো করে মেরামত করছেন কেউ, কেউ আবার শেষবারের মতো জাল বুনছেন। কেউবা চেক করে নিচ্ছেন জালে কোনো ত্রুটি আছে কি না। মৎস্য সম্পদের উন্নয়নে ২০ মে থেকে ৬৫ দিন মাছ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে ফের মৎস্য শিকারে বের হবেন জেলেরা। আর তাই যেন সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে ফিশিং ট্রলার মালিক ও জেলেরা। ফিশিং ট্রলার সংস্কারের পাশাপাশি মেরামত করা হয়েছে ছেঁড়া জালও।

বুধবার (২২ জুলাই) সকালে শহরের নুনিয়ারছড়া মৎস্য অবতরণ কেন্দ্র (ফিশারি ঘাটে) গিয়ে ফিশিং ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখা যায়, ইঞ্জিন ও বোট মেরামত শেষ হয়েছে। মৎস্যজীবীরা জাল তুলছেন ফিশিং ট্রলারে। সংগ্রহ করছেন খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি। সেখানে বিরাজ করছে সাগরে যাওয়ার আনন্দ।জানা যায়, উপকূলের মৎস্যজীবীরা আগস্ট মাস পর্যন্ত সাগরে মাছ ধরার বিশেষ প্রস্তুতি নিয়ে থাকেন। কারণ এই সময় ইলিশের মৌসুম। প্রজননের মৌসুমে মাছ ধরা বন্ধ থাকার পরও নৌবাহিনী ও কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে অনেক মৎস্যজীবী জাটকা ও ডিমওয়ালা মাছ সংগ্রহ করেছেন। এসময় হাজার হাজার মিটার জাল পুড়িয়ে ফেলেছে কোস্টগার্ড সদস্যরা। ফিশারি ঘাটে কথা হয় মায়ের দোয়া ফিশিং ট্রলারের জেলে আবুল কাশেমের সঙ্গে।

তিনি বলেন, টানা এতদিন মৎস্য শিকার বন্ধ থাকায় অনেক কষ্ট পেয়েছি। তার উপর করোনা৷ সবমিলিয়ে অনেক দুঃখ-কস্টে পরিবার পরিজন নিয়ে দিন কাটাতে হয়েছে। অনেকটা একইসুরে কথা বললেন এমবি নুসরাত ফিশিং ট্রলারের মাঝি কলিম উল্লাহ। তিনি বলেন, মৎস্য শিকারে যেতে না পারায় গত রমজানের ঈদে ছেলেমেয়েসহ বাড়ির কাউকে নতুন কাপড় কিনে দিতে পারিনি। আশা করি এবারের কোরবানির ঈদটা পরিবারের সকলকে নিয়ে হাশিখুশিতে কাটাতে পারবো।

নুনিয়ারছড়া হাঙ্গর মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বলেন, দীর্ঘদিন ধরে মৎস্য শিকার বন্ধ থাকায় যে হতাশা নেমে এসেছিল বৃহস্পতিবার থেকে মৎস্য শিকার পুনরায় শুরু হলে তা কেটে যাবে। তিনি আরও বলেন, মৎস্য শিকারে যাওয়ার সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞায় এবার খুব ক্ষতি হয়েছে। এখন বোট যাবে সাগরে, দেখা যাক কী আছে কপালে।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান জানান-বৃহস্পতিবার রাত ১০ টা থেকে মৎস্য শিকারে যেতে পারবেন মাঝি-মাল্লারা।

উল্লেখ্য, গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় অলস সময় কাটিয়েছেন জেলেরা। এবারই প্রথম বাণিজ্যিক ট্রলারের পাশাপাশি সব ধরনের নৌযানে নিষেধাজ্ঞা থাকায় সংকটে পড়েছিলেন তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION