মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

শহীদ আফ্রিদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আমির সোহেলের

খেলাধুলা ডেস্ক:

শহীদ আফ্রিদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল। ১৯৯৯ বিশ্বকাপের দল নিয়ে বলতে গিয়ে আফ্রিদির সেই দলে থাকার যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন সাবেক বাঁহাতি ব্যাটার। সরাসরিই বলেছেন, ওই আসরে আফ্রিদিকে ওপেনার হিসেবে দলে নেওয়াটা ছিল ভুল সিদ্ধান্ত ছিল।

৯৯ বিশ্বকাপের আগে পাকিস্তান দলের নেতৃত্ব হারান আমির সোহেল। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘১৯৯৮ সালে আমি অধিনায়ক ছিলাম। তখন নির্বাচকদের সঙ্গে বসে স্থির করেছিলাম বিশ্বকাপে আমরা এমন একজন ওপেনার নেব, যে উইকেটে টিকে থাকার পাশাপাশি নতুন বলেও রান করতে পারবে।’

এ ক্ষেত্রে সোহেলের পছন্দ ছিল মোহাম্মদ ইউসুফ। কিন্তু নির্বাচকেরা বেছে নেন শাহিদ আফ্রিদিকে। দল নির্বাচনের সময়ে সোহেলের কথা শোনা হয়নি। উল্টো তার নেতৃত্ব চলে যায়। এমনটাই দাবি করেছেন সোহেল।

বলেন, ‘লো বাউন্সের উইকেটে শহীদ আফ্রিদি মেরে খেলতে পারে। কিন্তু পরিস্থিতি কঠিন থাকলে, আফ্রিদি না পারে ব্যাটিং, না বোলিং। ওয়াসিম আকরামের জায়গায় আমি দলের নেতা থাকলে ওপেনার হিসেবে ইউসুফকে দলে নিতাম।’১৯৯০-২০০০ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট ও ১৫৬ ওয়ানডে খেলেছেন আমির সোহেল। ৬ টেস্ট ও ২২ ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION