বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত ৮ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাফ নদীর মির্জা জোড়া খাল নামক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তবে অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার রাতে টেকনাফে নাফ নদীর মির্জা খাল নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবি অভিযান চালায়। এক পর্যায়ে বিজিবির সদস্যরা এক ব্যক্তিকে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে নাফ নদীর মির্জা জোড়া খালের দিকে আসতে দেখে। তীরের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

“ এসময় পাচারকারির সাথে থাকা প্লাস্টিকের ছোট একটি ব্যাগ ফেলে রেখে ঘন অন্ধকারে কেওড়া বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে পাচারকারির ফেলে যাওয়া বস্তুটি খুলে পাওয়া যায় ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। “

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION