সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

শাহ আমানতে সোয়া কোটি টাকার সোনা জব্দ, আটক ১

বশির আলমামুন, চট্টগ্রাম:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ মোরশেদ নামে বিদেশফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করে প্রায় ১ কেজি ২০০ গ্রাম সোনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

কাস্টমস সূত্র জানায়, শনিবার (২ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে একটি ফ্লাইট চট্টগ্রাম পৌঁছে। ওই বিমানে থাকা যাত্রী মোহাম্মদ মোরশেদের গতিবিধি সন্দেহজনক হলে তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। এতে ব্যাগেজের ভিতর সোনার মত প্রতিচ্ছবি দেখা যায়। তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের দায়িত্বরত কাস্টমস টিমের উপস্থিতিতে ওই যাত্রীর ব্যাগেজ খোলা হয়।

এর পর সেটির ভেতরে একটি কনভেক্স হাই প্রেশার ওয়াশারের ওজন অস্বাভাবিক পরিলক্ষিত হয়। মেশিন দিয়ে কাটার পর সেখানে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি দণ্ডাকৃতির সোনা পাওয়া যায়। একই সঙ্গে ওই যাত্রীর কাছ থেকে দুটি সোনার চুড়ি ও চারটি রিং জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মহি উদ্দিন পাটোয়ারী বলেন, উদ্ধার হওয়া মোট ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। এছাড়া অভিযুক্ত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION