মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

পাকিস্তান দলে দুই বছর পর ওয়াহাব

খেলাধুলা ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার ওয়াহাব রিয়াজ এবং সরফরাজ আহমেদকে। প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছে বাঁহাতি পেসার ওয়াহাব।

বয়সের হিসেবে ক্যারিয়ারের সায়াহ্নে আছেন ওয়াহাব রিয়াজ। বয়স ছুঁয়েছে ৩৫ এর কৌঠা। গত বিশ্বকাপের পর লাল বলের ক্রিকেট থেকে স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন তিনি। তবে ইংল্যান্ড সফরের আগে টেস্ট দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর তাতেই কপাল খুলে গেলো ২৭ টেস্ট খেলা ওয়াহাবের। আর তাই ২০১৮ সালের পর আবার টেস্ট দলের অন্তর্ভুক্ত হলেন বাঁহাতি এ গতিতারকা।

এদিকে দলটির সাবেক অধিনায়ক সরফরাজ দুই টেস্ট সিরিজ পর আবার দলে ফিরলেন। গত বছরের অক্টোবরে সরফরাজকে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় দারুণ পারফরম্যান্সে নিজের জায়গা পাকা করে ফেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

আসন্ন সিরিজেও পাকিস্তানের মূল উইকেটরক্ষক হিসেবে রিজওয়ানই প্রথম পছন্দ। তবে করোনা এবং ইনজুরি বিবেচনায় দ্বিতীয় পছন্দ হিসেবে দলে থাকলেন সরফরাজ। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৩৩ বছর বয়সী কাশিফ ভাট্টি। সর্বশেষ সিরিজে ডাক পাওয়া ফাওয়াদ আলমকেও দলে রেখেছেন নির্বাচকরা।

আগামী ৫ আগস্ট থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের দুই ম্যাচ হবে সাউদাম্পটনে। আর ২৮ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান স্কোয়াড
আজহার আলি (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম উল হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION