রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

‘আমি ম্যানইউতে থাকতে চাই, ক্লাবেরও ধরে রাখার চেষ্টা প্রয়োজন’

খেলাধুলা ডেস্ক:
বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন ব্রুনো ফার্নান্দেস। পর্তুগিজ এই মিডফিল্ডার বলেছেন, আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর বিষয়টি তিনি বিবেচনা করবেন। এই মুহূর্তে তার মনোযোগ কেবল আগামী ২৫ মে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনাল ও জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোর দিকে।

স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন-এর সঙ্গে আলাপচারিতায় ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে নিজের ভাবনা তুলে ধরেন ২৯ বছর বয়সী ফার্নান্দেস।

এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে অন্য কিছু আমার ভাবনায় নেই। বিষয়টি (ভবিষ্যৎ) শুধু আমার ওপর নির্ভর করে না। তাই যদি সত্য জানতে চান, সামনেও প্রিমিয়ার লিগে থেকে যাওয়ার ভাবনা আমার আছে কি-না, ইউরো পর্যন্ত এমন কিছু হবে না।’

আপাতত তার ভাবনায় কেবল এফএ কাপের ফাইনাল, ‘আমরা এফএ কাপ জিতে মৌসুম শেষ করতে পারি। তারপর আমাদের সামনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নশিপের (প্রিমিয়ার লিগ) শেষ অংশ, এফএ কাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে কিছুই আমার মনোযোগ সরিয়ে নিতে পারবে না। এই মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’

ইউনাইটেডে ফার্নান্দেসের পঞ্চম মৌসুম এটি। ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে চান তিনি। তার মতে, ক্লাবেরও সেই চাওয়াটা থাকতে হবে, ‘একজন খেলোয়াড় সবসময় এখানে থাকতে চায়, কিন্তু একই সঙ্গে ক্লাবেরও তাকে ধরে রাখার ইচ্ছা থাকতে হবে। এই মুহূর্তে আমি মনে করি, উভয় দিকেই সেই ভাবনা আছে।’

তিনি যোগ করেন, ‘আমি ভবিষ্যত নিয়ে খুব বেশি ভাবছি না…অবশ্য যেমনটা আশা করেছিলাম, মৌসুমটি এখন পর্যন্ত তেমন কাটেনি, সেটা ব্যক্তিগতভাবে হোক কিংবা দলীয়ভাবে।’

গত মার্চে ফের্নান্দেস বলেছিলেন, তিনি ইউনাইটেডের নতুন মালিকপক্ষের সঙ্গে দেখা করেছেন এবং তাদের বলেছেন, ক্লাবে থাকতে চান। ইউনাইটেডে তার চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। যদিও অপ্রাপ্তির হাহাকার শোনা গেল তার কণ্ঠে, ‘আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, আমি জিততে চাই।’

২০২০ সালের জানুয়ারিতে স্পোর্টিং সিপি থেকে ইউনাইটেডে যোগ দিয়ে এখন পর্যন্ত স্রেফ একটি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ফের্নান্দেস, গত বছর লিগ কাপ।এই মৌসুমে ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে ১৫ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION