বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

শামলাপুর চেকপোস্টে পুলি‌শের গু‌লি‌তে সা‌বেক সেনা কর্মকর্তা নিহত

বিশেষ প্রতিবেদক:

টেকনা‌ফ উপ‌জেলার বাহারছড়ায় মে‌রিন ড্রাইভ সড়‌কে এক‌টি চেক‌পো‌স্টে পু‌লি‌শের গু‌লি‌তে সেনা বা‌হিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে এই ঘটনা ঘ‌টে। নিহত সেনা কর্মকর্তার নাম সিনহা মো: রা‌সেদ।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে ওই সেনা কর্মকর্তা তঁার ব্যা‌ক্তিগত গা‌ড়ি‌তে ক‌রে অপর একজন স‌ঙ্গি সহ টেকনাফ থে‌কে কক্সবাজার আস‌ছি‌লেন। ‌মে‌রিন ড্রাইভ সড়‌কের বাহারছড়া চেক‌পো‌স্টে পু‌লিশ গা‌ড়ি‌টি থা‌মি‌য়ে তল্লাসী কর‌তে চাই‌লে সেনা কর্মকর্তা বাধা দেয়। এই নি‌য়ে তর্ক বিত‌র্কের এক পর্যা‌য়ে সেনা কর্মকর্তা তার কা‌ছে থাকা পিস্তল বের কর‌লে পুলিশ গু‌লি চালায়। এ‌তে সেনা কর্মকর্তা রা‌শেদ গুরুতর আহত হয়। তঁা‌কে কক্সবাজার সদর হাসপাতা‌লে নি‌য়ে ‌গে‌লে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা ক‌রেন। আজ শ‌নিবার সকা‌লে নিহ‌তের ময়না তদন্ত সম্পন্ন হ‌য়ে‌ছে।

কক্সবাজা‌রের পু‌লিশ সুপার এ‌বিএম মাসুদ হো‌সেন জা‌নি‌য়ে‌ছেন সামলাপু‌রের লোকজন ওই গা‌ড়ির আ‌রো‌হি‌দের ডাকাত স‌ন্দেহ ক‌রে পু‌লিশ কে খবর দেয়। এই সম‌য়ে পু‌লিশ চেক‌পো‌স্টে গা‌ড়ি‌টি থামা‌নোর চেষ্টা ক‌রে। কিন্তু গা‌ড়ির আ‌রো‌হি একজন তার পিস্তল বের ক‌রে পু‌লিশ‌কে গু‌লি করার চেষ্টা ক‌রে। আত্নরক্ষা‌র্থে পু‌লিশ গু‌লি চালায়। এতে ওই ব্যা‌ক্তি মারা যায়।

এস‌পি জানান এই ঘটনায় দু‌টি মামলা হ‌য়ে‌ছে। ২ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। পু‌লিশ পিস্তল‌টি জব্দ ক‌রে‌ছে। এছাড়া গা‌ড়ি‌তে তল্লাসী ক‌রে ৫০টি ইয়াবা, কিছু গাজা এবং দুটি বি‌দেশী ম‌দের বোতল উদ্ধার করা হ‌য়ে‌ছে। নিহত মেজর অব: রা‌শেদ এক‌টি তথ্য চিত্র ধার‌নের কা‌জে এক নারী ও অপর ৩ জন পুরুষ সঙ্গি সহ গত এক মাস ধ‌রে হিমছ‌ড়ির এক‌টি রেস্টহাউ‌জে অবস্থান কর‌ছি‌লেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION