রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সুপার এইট নয়, সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল আমরা: হৃদয়

খেলাধুলা ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান আশা জাগানিয়া নয়। তবুও প্রতিবারই বিশ্বকাপে এক বুক স্বপ্ন নিয়ে অংশ নেয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের নৈপুণ্যের পর এবার বড় সুযোগ রয়েছে সুপার এইটে জায়গা করে নেওয়ার। আর ইন ফর্ম ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের বিশ্বাস, বাংলাদেশ যেতে পারবে আরও দূরে।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না, আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। এটা আমার বিশ্বাস। আমার এই বিশ্বাস আছে।’

চলতি বিশ্বকাপে ব্যাটসম্যানরা সুবিধা করতে পারছেন না। তার ওপর দলের গুরুত্বপূর্ণ ব্যাটাররাই আছেন অফ ফর্মে। হৃদয় অবশ্য সার্বিক চিত্র তুলে ধরে জানালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা।

হৃদয় বলেন, ‘ব্যাটাররা রান করছে না, প্রত্যেক ম্যাচেই সব দলের সবাই রান করে না, ১-২ জন খেলে। সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে ১১ জন খেলে না। যে ২-৩ জন খেলবে সেদিন যেনো খেলাটা শেষ করে। এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যাটাররা রান করছে না, ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে করবে। আশা করি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবো।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION