রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে শরীর ও মনে যা ঘটে

লাইফস্টাইল ডেস্ক:

প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে নানারকম শারীরিক ও মানসিক উপকারিতা পাওয়া যায়। যারা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চান তারা প্রতিদিন ৩০ মিনিট হাঁটতে পারেন। এ ছাড়া রক্ত সঞ্চালন বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে হাঁটা।

অধ্যাপক ডা. আলতাফ সরকার জানান, বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে শারীরিক ও মানসিক নানারকম উপকারিতা পাওয়া যায়। যেমন—

প্রতিদিন হাঁটলে হৃৎস্পন্দন ভালো থাকে। আর স্পন্দন ভালো থাকলে হার্টও ভালো থাকে।

আধা ঘণ্টা হাঁটলে রক্ত সঞ্চালন বেড়ে যায়।

রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে।

শরীরের বাজে কোলেস্টোরেল কমে যায় এবং ভালো কোলেস্টোরেল বেড়ে যায়।

এতে হৃপিণ্ড ভালো থাকে।

বিপাক বাড়ে। হাঁটা আমাদের হজম প্রক্রিয়াকে উদ্দিপ্ত করে। এতে খাবার ভালোভাবে হজম হয়।

ওজন কমে।

প্রতিদিন হাঁটলে হাড়ের ক্ষয় রোধ হয় এবং হাড় শক্ত হয়।

নিয়মিত হাঁটলে জয়েন্টের শুষ্কতা প্রতিরোধ করা সহজ হয়। এতে জয়েণ্টের অনেক সমস্যাও দূর হয়।

হাঁটলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

নিয়মিত হাঁটার অভ্যাস শ্বেতকণিকা তৈরিতে সহায়তা করে।

হাঁটলে মনের প্রফুল্লতা বাড়ে, বিষণ্নতা কমে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION