রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মালয়েশিয়ায় ৫ লাখ টাকার জন্য বাংলাদেশি নারীকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় এক বাংলাদেশি নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে একটি চক্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। অপহৃত উম্মে রাইজা নামের ওই বাংলাদেশি নারীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দম্পতি হচ্ছেন মো. শিহাব ও তার স্ত্রী নুপুর সুলতানা। এখন তারা রিমান্ডে রয়েছেন। এ ঘটনায় ‘টিকটকার’ হৃদয় নামে তাদের আরেক সহযোগী পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর স্বজন জান্নাতুল নাঈমা গত বৃহস্পতিবার (১৩ জুন) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি হোটেলে সম্মেলনে বলেন, উম্মে রাইজাকে টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে গিয়ে অপহরণকারী চক্র তাকে কুয়ালালামপুর বিমানবন্দরে থেকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যায়। এরপর চক্রের মূলহোতা শিহাব মোবাইল ফোনে ৫ লাখ টাকা দাবি করে। পরে বাংলাদেশ কমিউনিটির এক নেতার মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দেয়া হয়। তখন শিহাব আরও ৪ লাখ টাকা দাবি করে। বাকি টাকা না দিলে উম্মে রাইজাকে অন্যত্র বিক্রি করে দেয়ার হুমকিও দেয় শিহাব।

তিনি অভিযোগ করেন, উম্মে রাইজাকে ৪ দিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় শিহাব ও তার সহযোগীরা। জান্নাতুল নাঈমার ৫ বছর বয়সী শিশুকেও অপহরণের হুমকি দেয়া হয়। পরে কুয়ালালামপুরের দাংওয়াঙ্গি থানায় জান্নাতুল নাঈমা বাদী হয়ে মামলা করলে পুলিশ শিহাব ও তার স্ত্রীকে গ্রেফতার করে।

এ ঘটনার পর থেকে টিকটকার হৃদয় পলাতক রয়েছেন। তবে সে পলাতক থাকলেও ভুক্তভোগীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে ডাংওয়াঙ্গি থানায় অভিযোগ দায়েরসহ কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION