বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কলম্বিয়ার কাছে শেষমেশ আটকেই গেল ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:

কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আগে গোল করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠলেও এখন সেলেসাওদের মুখোমুখি হতে হবে উরুগুয়ের। ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকা ২-১ গোলে প্যারাগুয়েকে হারালেও ১ পয়েন্টে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে ব্রাজিল।

কোস্টারিকার বিপক্ষে গোলহীন ড্র দিয়ে এবারের কোপা আসর শুরু করেছিল ব্রাজিল। এর পর ৪-১ গোলে প্যারাগুয়েকে হারানোর পর ব্রাজিল দিয়েছিল ছন্দে ফেরার আভাস। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ফের ছন্নছাড়া দেখালো সেলেসাওদের।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্ল্যারার লেভিস স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটের মাথায় ফ্রিকিক থেকে দর্শনীয় এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ব্রাজিল।

প্রথমার্ধের যোগ করা সময়ে দানিয়েল মুনোজের জোরালো শটের জবাব ছিল গোলরক্ষক অ্যালিসন বেকারের কাছে। ওই গোলেই সমতা টানে কলম্বিয়া।

এ ম্যাচে ব্রাজিল পেয়েছে আরও বড় দুঃসংবাদ। ৭ম মিনিটে হামেশ রদ্রিগেজকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ে ম্যাচেও হলুদ কার্ড দেখায় উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাকে পাবে না ব্রাজিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION