সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একজনকে গলা কেটে হত্যা

ভয়েস প্রতিবেদক:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ বুধবার ভোরে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে পাহাড়ি এলাকায় এই হত্যাকান্ড ঘটে। নিহত রোহিঙ্গা ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত আলী আহমেদের পুত্র নুর মোহাম্মদ (৩০)। পেশায় তিনি রোহিঙ্গা ক্যাম্পের একটি মক্তবের শিক্ষক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান, আজ বুধবার ভোরে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে ডি ব্লকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নুর মোহাম্মদকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী গতিরোধ করে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকান্ড সংঘটিত করতে পারে ধারণা করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION