বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোমাঞ্চকর টাইব্রেকারে সেমিফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক:
শেষ বাঁশি বাজতে তখন আর মিনিট তিনেক বাকি। আর্জেন্টিনার সমর্থকেরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ফুটবল বিধাতা ম্যাচের ভাগ্যে যেন অন্য কিছুই লিখে রেখেছিলেন। যোগ করা সময়ে দারুণ গোলে সমতায় ফেরে ইকুয়েডর। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। আগামী ১০ জুলাই প্রথম সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ হতে যাচ্ছে ভেনেজুয়েলা-কানাডা ম্যাচের বিজয়ী দল।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচের শুরুর কিছুটা সময় ইকুয়েডরই রাজত্ব করেছে। এনার ভ্যালেন্সিয়া, কেইসোডো এবং ১৭ বছরের তরুণ কেন্ড্রি পায়েজ ইকুয়েডরকে এগিয়ে রেখেছিলেন। এ সময় তারা তিনটি বড় সুযোগ সৃষ্টি করে। ২৬ তম মিনিটে আর্জেন্টিনা বলার মতো আক্রমণ শানায়। কিন্তু ২৯ মিনিটের আগ পর্যন্ত তারা উল্লেখযোগ্য সুযোগই তৈরি করতে পারেনি।

ইনজুরি থেকে ফেরা মেসিকে খুব একটা ছন্দে দেখা যাচ্ছিল না। তবে ৩৫তম মিনিটে মেসির কর্নার থেকেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টারের হেডে বল চলে যায় দূরের পোস্টে অরক্ষিত অবস্থায় থাকা লিসান্দ্রো মার্টিনেজের কাছে। সেখান থেকেই দারুন শটে বল জালে পাঠান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। এটা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল।

বিরতির পর ফের চাপ সৃষ্টির চেষ্টা করতে থাকে ইকুয়েডর। গোল পরিশোধে মরিয়া দলটি ৬২ মিনিটে দারুণ সুযোগ পায়। রদ্রিগো ডি পলের হাতে বল লাগায় পেনাল্টি পায় ইকুয়েডর। কিন্তু ভ্যালেন্সিয়ার স্পট কিক গিয়ে লাগে গোলবারে। যোগ করা সময়ের দ্বিতীয়ার্ধে দারুণ হেডে এমি মার্টিনেজকে বোকা বানিয়ে ম্যাচে সমতা ফেরান ইকুয়েডর ফরোয়ার্ড কেভিন রদ্রিগেজ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

প্রথম শট নেন মেসি। কিন্তু তার শট গিয়ে লাগে গোলবারে। এরপর প্রতিপক্ষের শট ফেরান ‘দিবু’ মার্টিনেজ। তৃতীয় শটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন জুলিয়ান আলভারেজ। কিন্তু মার্টিনেজকে ফাঁকি দিতে পারছিল না ইকুয়েডর। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আরও একবার বর্তমান শিরোপাধারীদের জয়ের নায়ক হয়ে গেলেন মার্টিনেজ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION