রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কানে ব্যান্ডেজ নিয়েই জনসম্মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

দুই দিন আগে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর, প্রথমবার জনসম্মুখে দেখা গেলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ডান কানে ব্যান্ডেজ নিয়েই সোমবার (১৫ জুলাই) উইসকনসিন রাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে উপস্থিত হলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগে। ঘটনার পর এই প্রথম প্রকাশ্য কোনও অনুষ্ঠানে হাজির হলেন ট্রাম্প। দেখা গেছে, তার ডান কানে বড় একটি ব্যান্ডেজ।

মিলওয়াকিতে ১৫ জুলাই রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। প্রথম দিনই সম্মেলনে হাজির হয়েছেন ট্রাম্প। গুলিতে আহত হওয়ার পরদিনই মিলাওয়াকিতে পৌঁছান তিনি।

আহত ও কানে বড় সড় ব্যান্ডেজ থাকার পরও, সম্মেলনে ট্রাম্পকে হাসিখুশি দেখা গেছে।

সম্মেলনে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। রানিং মেট ওহাইও রাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে বেছে নিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION