রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইসরায়েলী হামলায় ৪ দিনে বাস্তুচ্যুত ১ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি

ভয়েস নিউজ ডেস্ক:

গত চার দিনে ইসরায়েলি হামলায় এক লাখ ৮০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তারা দক্ষিণ গাজার শহর খান ইউনিসের চারপাশে ভয়াবহ লড়াইয়ের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, খান ইউনিস এলাকায় সম্প্রতি তীব্র লড়াই ‘গাজাজুড়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির নতুন তরঙ্গ’ কে ইন্ধন দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার মধ্য ও পূর্ব খান ইউনিস থেকে ‘প্রায় এক লাখ ৮২ হাজার লোক’ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত মানুষ ‘পূর্ব খান ইউনিসে আটকা পড়েছে।’

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী শহরের দক্ষিণের কিছু অংশ খালি করার নির্দেশ দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, শুক্রবার পূর্ব খান ইউনিসের আশেপাশে প্রচণ্ড যুদ্ধ হয়েছে। নাসের হাসপাতালে অন্তত ২৬ ফিলিস্তিনির মৃতদেহ নেওয়া হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION