বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ম্যানইউতে যাচ্ছেন সানচো!

খেলাধুলা ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকলেও অবশেষে দর্শকবিহীন স্টেডিয়ামে শেষ হয়েছে ২০১৯/২০ মৌসুমের ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবল। এবার ক্লাবগুলো প্রস্তুতি নিচ্ছে নতুন মৌসুমের জন্য।

তার আগে নিজেদের পছন্দ ও কৌশলের সঙ্গে যায় এমন ফুটবলারকে দলে ভেড়ানোর লড়াইয়ে নামবে ক্লাব কর্মকর্তারা। এবার দল-বদলের শুরুতে আলোচনা হচ্ছে, জাদোন সানচোকে নিয়ে।

২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডারের দিকে হাত বাড়িয়েছে বিশ্বের অন্যতম ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সানচোকে ওল্ড ট্রাফোর্ডে আনার খবরটি জানিয়েছে ক্রীড়া ভিত্তিক গণমাধ্যম স্পোর্ট বিল্ড।

অবশ্য সানচোকে সহজেই ছাড়ছে না তার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ইংলিশর উইঙ্গারের জন্য ১২০ মিলিয়ন ইউরো চায় জার্মান ক্লাবটি। সানচোর ব্যাপারে ইউনাইটেডকে ১০ আগস্ট পযর্ন্ত সময় দিয়েছে ডর্টমুন্ড।

কারণ শিগগিরই শুরু হচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। তার প্রস্তুতি উপলক্ষে দ্রুত ট্রান্সফারের ঝামেলাটা চুকিয়ে ফেলতে চায় ডর্টমুন্ড। জার্মানির শীর্ষ ফুটবলের ২০২০/২১ মৌসুমে শুরু হবে ১৮ সেপ্টেম্বর। তাদের আন্তর্জাতিক ট্রান্সফারের শেষ তারিখ ৫ অক্টোবর।

অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে নতুন তারকার আগমণের অপেক্ষার প্রহর গুণলেও আরেক পুরনো তারকা আলেক্সিস সানচেজকে রেড ডেভিলরা ছাড়তে যাচ্ছে শিগগিরই। অবশ্য গত মৌসুমেই চিলিয়ান ফরোয়ার্ডকে ধারে ইন্টার মিলানে পাঠানো হয়েছিল। এবার সানচেজের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চায় নেরাজ্জুরিরা।

সানচেজের সঙ্গে ইন্টার স্থায়ী চুক্তির খুব নিকটে জানিয়েছেন স্কাই স্পোর্টসহ আরও কয়েকটি গণমাধ্যমের ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানো। ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নিয়ে ব্যক্তিগত বিষয় এবং চুক্তির অন্যান্য অনুসঙ্গ নিয়ে ইন্টার-ইউনাইটেডের আলোচনা হয়েছে জানিয়েছেন তিনি।

অন্যদিকে গুঞ্জন ওঠেছে, উইলিয়ানের ক্লাব পরিবর্তনের। ব্রাজিলিয়ান উইঙ্গার চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দিতে পারে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION