রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পাপনের পদত্যাগ দাবিতে বিসিবিতে বিক্ষোভ

খেলাধুলা ডেস্ক:

দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক পড়েছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর কমবেশি বেশিরভাগ প্রতিষ্ঠানেই রদবদল এসেছে।

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সংস্কার দাবি উঠেছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুই নম্বর গেটের সামনে জড়ো হন কিছু লোক। তাদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল ইসলাম।

এ সময় বিক্ষুব্ধরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে আসেন। তাতে খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, ওবায়েদ রশিদ নিজামের মতো প্রভাবশালী পরিচালকদের পদত্যাগ চাওয়ার কথা লেখা ছিল।

তাদের এই বিক্ষোভের সময় সেনাবাহিনীর একটি দল বিসিবি প্রাঙ্গনে নিরাপত্তার ব্যবস্থা করে। বিক্ষুব্ধরা ভাইরে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। তাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরা।

আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কায় এখন এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নারী বিশ্বকাপ আয়োজনই এখন বিসিবির মূল চ্যালেঞ্জ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION