রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পাপনের পদত্যাগ বিষয়ে জানেন না ক্রীড়া উপদেষ্টা

খেলাধুলা ডেস্ক:
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিসহ বেশ কয়েকজন পরিচালক আত্মগোপনে চলে গেছেন। এর মাঝেই সম্প্রতি খবর এসেছে, নাজমুল হাসান পাপন নাকি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, এ বিষয়ে তারা সমাধানে আসার চেষ্টা করছেন।

আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এসময় বিসিবি কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগে বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটার এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণাদেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা
সরকার পতনের পর বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের দাবি করে আসছেন সাবেক ক্রিকেটার, কোচ এবং ক্রীড়া সংগঠকেরা। কেউ যেন দীর্ঘদিন বোর্ডের ক্ষমতায় থাকতে না পারেন, তার দাবিও উঠেছে। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাইনি। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION