রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অবসরের পর রোনালদো হতে পারেন কোচ

খেলাধুলা ডেস্ক:
বয়সটা ৩৯ হলেও এখনও বুটজোড়া তুলে রাখার কোনো লক্ষণ নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। অনেকেরই ধারণা তিনি আরও বছর তিনেক খেলবেন। এমনকি ২০২৬ সালের বিশ্বকাপও তার ভাবনায় আছে। তবে একদিন তো অবসর নিতেই হবে। কিন্তু তারপর তিনি কি করবেন? এ নিয়ে তার ভক্তদেরও কৌতুহলের শেষ নেই।

সেই কৌতুহল কিছুটা হলেও মিটলেও এবার। নাহ! রোনালদো কিছু বলেননি। ম্যানচেস্টার ইউনাইটেডে তার এক সময়ের সতীর্থ ফরাসি ফুটবলার লুই সাহা সিআরসেভেনের অবসর পরবর্তী জীবনে কি করা উচিৎ, সেই পরামর্শ দিলেন।

লুইয়ের মতে রোনালদো হতে পারেন একজন সফল কোচ, ‘আমরা তার শক্তি ও আবেগ দেখেছি। আমি মনে করি সে সফল একজন কোচ হতে পারে। কারণ তার মধ্যে ডিয়েগো সিমিওনের ইচ্ছা এবং জিনেদিন জিদানের বিশ্বাসযোগ্যতা আছে। হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি ও স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি তার নিজস্ব যে জ্ঞান রয়েছে, তা নিয়ে কোচিং পেশায় হাজির হলে সেটা হবে অন্যরকম এক পাগলামি।’

লুই যোগ করেছেন, ‘এটা শুধু ফুটবলের ব্যাপার নয়, সে কীভাবে নিজেকে পরিচালনা করবে এবং লক্ষ্য অর্জন করতে হবে সেটার দিকে সবাই তাকিয়ে থাকবে। সে অনেককিছুতেই নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে। সে একজন ম্যানেজার হতে পারে, কিংবা একটি ক্লাব সভাপতি হতে পারে। সে যা অর্জন করেছে তা প্রশংসনীয়, সে এমন একজন মানুষ যে অন্য কারও মতো ভুল করেন, তবে তিনি কখনও কঠোর পরিশ্রম করা বন্ধ করেনি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION