রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে দেখছেন ট্রাম্প কক্সবাজার শহরের আলোচিত হত্যাকান্ড ফারুক হত্যা মামলার প্রধান আসামী মোর্শেদ গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে `আরসা’র ২ কমান্ডার নিহত

রিকন বড়ুয়া:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে সন্ত্রাসী সংগঠন আরসা’র দুই কমান্ডার নিহত এবং একজন আহত হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হল, উখিয়ার ২০ নম্বর রেহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)।

ঘটনায় আহত হয়েছে, উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৯ ব্লকের হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩১)।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ ইকবাল জানান, বুধবার ভোরে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী সংগঠন আরসা’র কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিল। এক পর্যায়ে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন লোক প্রবেশ করে তাদের উপর অতর্কিত গুলি ছুড়তে থাকে। পরে হামলাকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

“ এ ঘটনায় ইমাম হোসেন ও রহমত উল্লাহ ঘটনাস্থলে নিহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে। “

এপিবিএন এর কর্মকর্তা আরো জানান, “ নিহত দুইজন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র কমান্ডার। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ ও চাঁদাবাজীসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। “

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION