মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

জিনেদিন জিদানের দলকে ২-১ ব্যবধানে হারায় পেপ গুয়ার্দিওলার দল

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার সিটি খেলোয়াড়দের গোল উল্লাস। ছবি: এএফপি

ভয়েস ডেস্ক:

সদ্য লা লিগা শিরোপা পুনরুদ্ধার করা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে দাপট ধরে রাখতে পারল না। স্প্যানিশ ক্লাবটিকে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও একই ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

নিজেদের মাঠ ইতিহাদে শুক্রবার রাতে প্রতিযোগিতাটির শেষ ষোলোর ফিরতি লেগে জিনেদিন জিদানের দলকে ২-১ ব্যবধানে হারায় পেপ গুয়ার্দিওলার দল। স্বাগতিকদের হয়ে দুই অর্ধে দুটি গোল করেন রাহিম স্টার্লিং ও গাব্রিয়েল জেসুস। বিরতির আগে রিয়ালের হয়ে একটি গোল শোধ করেন করিম বেনজেমা।

দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপের ক্লাব পর্যায়ে সর্বোচ্চ প্রতিযোগিতায় শেষ আটে উঠল ম্যানচেস্টার সিটি। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে স্বাগতিক রিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

দাপটের সঙ্গে লা লিগা শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগে এবার শেষ ষোলো রাউন্ডেই থামতে হলো রিয়ালকে। নিজেদের মাঠে প্রথম লেগে হারায় সিটির মাঠে জয়ের বিকল্প ছিল না তাদের। কিন্তু স্বাগতিক দলটির আক্রমণের মুখে বেশির ভাগ সময় নিজেদের রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হয় তাদের। এরপরও নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর অপর লড়াইয়ে জুভেন্তাসের কাছে ২-১ গোলে হারালেও দুই লেগ মিলিয়ে ২-২ স্কোরলাইনে প্রতিপক্ষের মাঠে গোল করায় এগিয়ে থাকায় কোয়ার্টার-ফাইনালে উঠেছে অলিম্পিক লিওঁ।সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION