শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোনালদোর গোল, টানা তিন ম্যাচ জিতলো পর্তুগাল

খেলাধুলা ডেস্ক:

নেশন্স লিগে ছুটে চলেছে পর্তুগাল। টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। সর্বশেষ পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে। অপর দিকে ডেনমার্ককে টুর্নামেন্টের প্রথম হারের স্বাদ দিয়ে টেবিলের শীর্ষে বসেছে স্পেন। তারা জিতেছে ১-০ গোলে।

অ্যাওয়ে ম্যাচে পর্তুগালকে ২৬ মিনিটে এগিয়ে দেন সিলভা। ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্ট থেকে জাল কাঁপিয়েছেন তিনি। ১১ মিনিট পর পর্তুগালের হয়ে ১৩৩তম গোলটি তুলে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। আক্রমণ থেকে শুরুতে রাফায়েল লিয়াও শট নিলে সেটি আঘাত করে পোস্টে। ফিরতি বলে প্রথম শটেই রোনালদো জালে পাঠিয়েছেন।

৭৮ মিনিটে পিওতর জেলিনিস্কি পোল্যান্ডের হয়ে একটি গোল শোধ দিয়েছিলেন। কিন্তু ৮৮ মিনিটে দলটির বেডনারেকের আত্মঘাতী গোল আরও বিপদে ফেলে তাদের। স্কোরলাইন হয়ে যায় ৩-১।

পর্তুগাল এখনও ‘এ’লিগের গ্রুপ ওয়ানে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়ে ৩ পয়েন্টে। তাদের অবস্থান দুই নম্বরে। তিন পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে পোল্যান্ড।

৩৯ বছর বয়সী রোনালদো স্কটল্যান্ড, ক্রোয়েশিয়ার বিপক্ষেও একটি করে গোল করেছিলেন। এই ম্যাচে স্কোরশিটে নাম তুলে ক্লাব ও দেশের হয়ে মৌসুমে ১১তম গোলের দেখা পেয়েছেন তিনি। বিরতির পর তিনি আরও একটি গোলের দেখা পেতে পারতেন। দুর্ভাগ্য বক্সের কাছে থেকেও সেই সুযোগ হাতছাড়া করেছেন। ৬৩ মিনিটে অবশ্য বদলি হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

ডেনমার্কের বিপক্ষে একমাত্র গোলে জিততে স্পেনকে অপেক্ষায় থাকতে হয়েছে ৭৯ মিনিট পর্যন্ত। তার আগে ইউরো চ্যাম্পিয়নদের চোখ রাঙাচ্ছিল নিষ্প্রাণ ড্র! শেষ পর্যন্ত দলকে তিন পয়েন্ট এনে দিতে ভূমিকা রাখেন মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি। এই জয়ে ডেনমার্ককে সরিয়ে ‘এ’ লিগের গ্রুপ চারে শীর্ষে উঠেছে তারা। টুর্নামেন্টের প্রথম পরাজয়ে ডেনমার্ক নেমে গেছে দুই নম্বরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION