শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

৯ গোল ৩ লাল কার্ডের রাতে জয় টটেনহ্যাম-ভিলার

খেলাধুলা ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। শনিবার রাতে লন্ডন ডার্বিতে শুরুতে ১ গোল হজম করে ৪ গোল করে টটেনহ্যাম।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে সৃষ্টি হয় উত্তেজনা। ৮৬ মিনিটে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন ওয়েস্টহ্যামের উইঙ্গার মোহাম্মদা কুদুস। টটেনহ্যামের মিকি ভন ডি ভেনকে লাথি ও ধাক্কা দেন তিনি। ম্যাচের ১৮ মিনিটে কুদুসের গোলেই ১-০ গোলে এগিয়ে ছিল ওয়েস্টহ্যাম।

৩৬ মিনিটে ডিজান কুলোসেভস্কির গোলে ১-১ সমতায় ফেরে টটেনহ্যাম। ৫২ মিনিটে ইভেস বিসোমার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটে টটেনহ্যামের হয়ে শেষ গোল করেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিন (৩-১)। আর আগে একটি আত্মঘাতী গোল (৫৫ মিনিটে) হজম করে ওয়েস্টহ্যাম। এতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় টটেনহ্যাম।

রাতের অন্য ম্যাচে ফুলহ্যামকে ৩-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। এই ম্যাচেও শুরুতে গোল করে ফুলহাম। রাহুল জিমেনেজের গোলে ৫ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪ মিনিট পর মর্গার রজার্সের গোলে ১-১ সমতায় ফেরে সফরকারী ভিলা।

এরপর পুনরায় লিড নেওয়ার সুযোগ পায় ফুলহাম। ডি-বক্সের ভেতর ভিলার ম্যাটি ক্যাসের হ্যান্ডবল হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তবে ফুলহামের পেরেইরার দুর্বল শট রুখে দেন ভিলার আজেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

৫৯ মিনিটে অলি ওয়াটকিনসের গোলে ২-১ গোলে এগিয়ে যায় ভিলা। ৬৪ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফুলহাম।

একজন কম নিয়ে খেলতে থাকা ফুলহাম আত্মঘাতী গোল হজম করে কিছুক্ষণ পরেই। ৬৯ মিনিটে ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন ফুলহামের ইসা দিয়প। এতে ৩-১ গোলে এগিয়ে যায় ভিলা।

৯৩ মিনিটে লাল কার্ড দেখেন ভিলার জাদের ফিলোজেন। অর্থাৎ দুই দলই ১০ জন করে ফুটবলার নিয়ে মাঠ ছাড়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION