শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চেলসির বড় জয়, ম্যানইউর হোঁচট

খেলাধুলা ডেস্ক:
ইউরোপা লিগে বড় জয় পেয়েছে চেলসি। অন্যদিকে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।

বৃহস্পতিবার রাতে গ্রিসের ক্লাব পানাথিনাইকোসের মাঠে ৪-১ গোলের জয় পেয়েছে চেলসি। জোড়া গোল করেন হোয়াও ফেলিক্স।

ম্যাচের ২২ মিনিটে ফেলিক্সের গোলে এগিয়ে যায় চেলসি। ৪৮ মিনিটে মুদ্রিক ব্যবধান দ্বিগুণ করেন। ৫৫ মিনিটে ফেলিক্স করেন নিজের দ্বিতীয় গোল। এর চার মিনিট পর পেনাল্টি থেকে ৪-০ করেন এনকুকু।

৬৯ মিনিটে এসে একটি গোল শোধ করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

এদিকে তুরস্কের ক্লাব ফেনেরবাহসে ঘরের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ১৫ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। কিন্তু সে লিড ধরে রাখতে পারেনি। ৪৯ মিনিটে এন-নেসেরির গোলে সমতা ফেরায় ফেনেরবাহসে।

এদিকে ঘরের মাঠে ডাচ ক্লাব আলকামারকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। ৮৫ মিনিটে আলকামারের ওলফে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয়ের ব্যবধান আর বাড়াতে পারেনি টটেনহ্যাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION