রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লেবাননে প্রবাসী বাংলাদেশি ইসরাইলি বিমান হামলায় নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

লেবাননে ইসরাইলি বিমান হামলায় কর্মস্থলে যাওয়ার পথে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। শনিবার বিকেলে (স্থানীয় সময়) বৈরুতের গ্রাজমিয়ে এলাকায় এ ঘটনা ঘটে বলে দূতাবাস আজ রোববার জানায়।

নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খয়রা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে, তার পাসপোর্ট নম্বর ইএফ ০৬২০০৪৩।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তার অবদানের জন্য নিহতকে ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসাবে সম্মান জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

নিহতের স্ত্রী লেবাননে রয়েছেন এবং বাংলাদেশ দূতাবাস তার সঙ্গে যোগাযোগ রাখছে বলে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, তাকে জানানো হয়েছে যে চলমান সংঘর্ষের মধ্যে ফ্লাইটের অভাবের কারণে মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION