রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কত বেতন পান আমেরিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

কমলা হ্যারিস অথবা ডোনাল্ড ট্রাম্প হতে চলেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের একজন হিসেবে বিবেচিত হন আমেরিকার প্রেসিডেন্ট। ক্ষমতা-প্রভাব-আভিজাত্যে পরিপূর্ণ হয় একজন প্রেসিডেন্টের জীবন যাপন। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র থেকে কত বেতন পান তিনি?

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন একটা নির্দিষ্ট অংকের বেতন পান। ‘ইউএস কোড’ এর অনুচ্ছেদ ৩ বলছে, একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৮ লাখ)। এ ছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যায় হিসেবে একজন প্রেসিডেন্ট পান ৫০ হাজার ডলার ( বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৯ লাখ টাকা)।

আমেরিকার প্রেসিডেন্ট বিনোদন ভাতা হিসেবে বছরে পান ১৯ হাজার মার্কিন ডলার ( বাংলাদেশী মুদ্রায় ২৩ লাখ টাকার বেশি)।

দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অংকের বেতন পেয়ে থাকেন। এ ছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্যবিমার মতো কিছু সুবিধা অব্যাহত থাকে। তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের সাজসজ্জার জন্য আলাদা অর্থ বরাদ্দ থাকে না। দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে কোনো ডিজাইনার যদি পোশাক উপহার দিতে চান, সাধারণত তা গ্রহণ করার নিয়ম নেই। কোনো কারণে প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেনও, শুধুমাত্র একবার পরার পরই সেই পোশাক জাতীয় সংগ্রহশালায় জমা দিয়ে দিতে হয়।

আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউস সাজানোর জন্য ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা) পেয়ে থাকেন। তবে কোনো কোনো প্রেসিডেন্ট এই অর্থ গ্রহণ করেন না। অথবা কম গ্রহণ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION