শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পর্যটন কেন্দ্র করে প্রকৃতি ধ্বংস করা যাবে না

ভয়েস নিউজ ডেস্ক:
পর্যটন কেন্দ্র করে প্রকৃতি ধ্বংস করা যাবে না বলে সতর্ক করেছেন ভূমি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, পর্যটন অর্থ প্রকৃতি ধ্বংস নয়। স্থানীয় সংস্কৃতিকেও রক্ষা করতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে ‘কক্সবাজার সংলাপ : যুক্তির তীরে সম্ভাবনার আলো’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কক্সবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে সংলাপের আয়োজন করে কক্সবাজার কমিউনিটি অ্যালাইন্স। সংলাপের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আ স ম নাসির উদ্দিন ও ইতিহাসবিদ আলতাফ পারভেজ।

পর্যটন উপদেষ্টা বলেন, কক্সবাজারের টেকসই উন্নয়নে স্থানীয় সক্ষমতাকে কাজে লাগানোর পরিকল্পনা খুবই প্রশংসিত উদ্যোগ। কক্সবাজারের পর্যটন শিল্পে বিশাল সম্ভাবনা রয়েছে। পর্যটন শিল্পকে কীভাবে রক্ষা করা যায়, কীভাবে বিকশিত করা যায় এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। পরিকল্পিত কাজ করে বিস্তর পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। তাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে। কক্সবাজারের প্রতিটি মানুষ উন্নয়নের অংশীদার হবে।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, পৃথিবীজুড়ে পর্যটন শিল্প এবং সমুদ্র অর্থনীতির গুরুত্ব ক্রমেই বাড়ছে। সমুদ্র অর্থনীতিকে ঘিরে বাংলাদেশের যত কর্মযজ্ঞ তা কক্সবাজারকে কেন্দ্র করেই সম্ভব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION