মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

শঙ্কার মেঘ কাটিয়ে মেসি, যাচ্ছেন লিসবন

মেসি। ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো উতরে গেলো বার্সেলোনা, এরপরও স্বস্তিতে থাকতে পারলো না ক্লাব ও সমর্থকরা। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির খেলা নিয়ে যে জমাট বাঁধলো শঙ্কার মেঘ! তবে সব শঙ্কা দূর দিগন্তে মিলিয়ে দিলো আজকের (মঙ্গলবার) অনুশীলন। কোনও সমস্যা ছাড়াই পুরো দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। লিসবনে যাওয়া নিয়ে তাই কোনও সমস্যা থাকলো না আর্জেন্টাইন অধিনায়কের।

ঘরের মাঠের ফিরতি লেগে নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জিতে ৪-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের এই ম্যাচে একটি গোলও করেছেন মেসি। কিন্তু ইতালিয়ান ক্লাবটির ডিফেন্ডার কালিদু কোলুলিবেলি লাথি সরাসরি তার পায়ে আঘাত করলে অনেকক্ষণ মাঠে পড়ে ছিলেন মেসি। ব্যথা নিয়ে ম্যাচের বাকি অংশ খেললেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার খেলা নিয়ে জন্মে শঙ্কা। তবে পুরো দলের সঙ্গে অনুশীলন করে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী জানিয়ে দিলেন, তিনি পুরোপুরি ফিট।

করোনার কারণে এবারের চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট পাল্টে গেছে। হোম অ্যান্ড অ্যাওয়ের বদলে পর্তুগালের রাজধানী লিসবনে হবে আট দলের ‘মিনি টুর্নামেন্ট’। নকআউট পদ্ধতির লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার সামনে অপ্রতিরোধ্য বায়ার্ন। ঘরোয়া ডাবল জেতার পর তারা ত্রিমুকুটের পথে। অন্যদিকে সব হারানো কাতালানদের সামনে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ।

তবে শেষ আটেই তাদের পড়তে হচ্ছে কঠিন পরীক্ষার সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসিকে অনুশীলনে পাওয়া কিকে সেতিয়েনের জন্য স্বস্তির খবর। সোমবার দলের ছুটি থাকলেও আর্জেন্টাইন অধিনায়ক অনুশীলন গ্রাউন্ডে এসেছিলেন তার অ্যাঙ্কেলের চিকিৎসা করাতে।

আজ আরেকটি সুখবর এসেছে বার্সেলোনার। উয়েফার বাধ্যতামূলক পিসিআর পরীক্ষায় উতরে গেছেন বার্সেলোনার সব খেলোয়াড়। লিসবনে পৌঁছানোর পর বায়ার্ন ম্যাচের একদিন আগে আরেকটি পরীক্ষা হবে তাদের।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার রাতে জার্মান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা হারানো বার্সেলোনা। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION