রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা ও ঝড়ে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যপূর্বাঞ্চলে বন্যা ও ঝড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে নদী উপচে পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। গত শনিবার ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৩৯ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছে। এছাড়াও শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন।

যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল দম্পতিরযাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল দম্পতির
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, ‘তার রাজ্যে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। বেশিরভাগ মৃত্যু হয়েছে রাস্তার পানিতে গাড়ি আটকে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’

গত এক দশকে এটিকে সবচেয়ে বৈরী আবহাওয়া বলে উল্লেখ করেছেন এই মার্কিন রাজনীতিবিদ। এ সময়ে লোকজনকে রাস্তাঘাট থেকে দূরে থেকে ঘরে অবস্থান করতে পরামর্শ দিয়েছেন তিনি।

ঝড় শুরু হওয়ার আগেই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্যোগ ত্রাণ তৎপরতার জন্য তার অনুরোধ অনুমোদন করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকা নতুন করে ভয়াবহ শীতের কবলে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু অংশে প্রচণ্ড ঝড় বয়ে গেছে।

দেশ ছেড়ে পালানোর চেষ্টায় কারামুক্ত সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালানোর চেষ্টায় কারামুক্ত সন্ত্রাসীরা
কেন্টাকি ও টেনেসির বিভিন্ন অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। তারা বলেন, কিছু সময়ের জন্য এটা অব্যাহত থাকবে। প্রচুর স্রোত প্রবাহিত হবে এবং বন্যা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION