বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

জোভানকে নিয়ে প্রেম-বিয়ের জটিল গল্প!

বিনোদন ডেস্ক:
প্রেম, বিয়ে এবং পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা বান্টি নামের এক যুবকের জীবনের গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক। যার নাম ‘বান্টির বিয়ে’।

যে গল্পের নায়ক ফারহান আহমেদ জোভান। আর নায়িকাদের তালিকায় আছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। তাদের নিয়ে নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা ও নাট্যকার প্রবীর রায় চৌধুরী। ব্যানার সিএমভি।

নির্মাতা এই নাটকটিকে বলতে চাইছেন, প্রেম-বিয়ে নিয়ে এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প। যা দেখে দর্শকরা নিজেদের জীবনটাকেও খুঁজে পেতে পারেন।

গল্পটির ট্রেলার এমন, মিলি নামের এক সাহসী মেয়ে, তার বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে! ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু মিলির পারিবারিক বাধা এবং বান্টির সাথে আরেকজন মেয়ের (লিলি) বিয়ের আয়োজন গল্পকে জটিল করে তোলে ক্রমশ।

প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা; সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে ভীষণ উপভোগ করবেন নাটকটি।’

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ২০টির বেশি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানার থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ‘বান্টির বিয়ে’সহ অন্য নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION