মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

জোভানকে নিয়ে প্রেম-বিয়ের জটিল গল্প!

বিনোদন ডেস্ক:
প্রেম, বিয়ে এবং পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা বান্টি নামের এক যুবকের জীবনের গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক। যার নাম ‘বান্টির বিয়ে’।

যে গল্পের নায়ক ফারহান আহমেদ জোভান। আর নায়িকাদের তালিকায় আছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। তাদের নিয়ে নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা ও নাট্যকার প্রবীর রায় চৌধুরী। ব্যানার সিএমভি।

নির্মাতা এই নাটকটিকে বলতে চাইছেন, প্রেম-বিয়ে নিয়ে এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প। যা দেখে দর্শকরা নিজেদের জীবনটাকেও খুঁজে পেতে পারেন।

গল্পটির ট্রেলার এমন, মিলি নামের এক সাহসী মেয়ে, তার বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে! ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু মিলির পারিবারিক বাধা এবং বান্টির সাথে আরেকজন মেয়ের (লিলি) বিয়ের আয়োজন গল্পকে জটিল করে তোলে ক্রমশ।

প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা; সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে ভীষণ উপভোগ করবেন নাটকটি।’

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ২০টির বেশি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানার থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ‘বান্টির বিয়ে’সহ অন্য নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION