রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইরান-ইসরায়েল সংঘাতে পাঁচদিনে কার কতটা ক্ষয়ক্ষতি হলো

ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাতে পাঁচদিন পার হয়েছে। দুই দেশের অনড় অবস্থানের কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার (১৩ জুন) প্রথমে ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই তীব্র পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।

ইরানের ক্ষয়ক্ষতি

ইসরায়েলের হামলায় ইরানে প্রাণহানি বেশি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে। চলমান এই সংঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু রয়েছে।

এখন পর্যন্ত ইরানের পাঁচজন জেনারেল নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন দেশটির অভিজাত বাহিনী আইআরজিসি প্রধান হোসেইন সালেমি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার ইনচার্জ ঘোমালি রশিদ, আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার আলী হাজিদাদেহ, আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান মো. কাজেমী।

এছাড়াও ইসরায়েলের হামলায় দেশটির অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের পরমাণু জ্বালানি সংস্থার (এইওআই) সাবেক প্রধান ফিরেদুন আব্বাসি ও তেহরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তেরাঞ্চি এই হামলায় প্রাণ হারিয়েছেন। পাশাপাশি একজন ইরানি তরুণ কবি ও তার পুরো পরিবার।

ইসরায়েলে ক্ষয়ক্ষতি:

অন্যদিকে, ইসরায়েলে ইরানের হামলায় ২৪ জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুয়ায়ী, গত কয়েক দিনে ইরান অন্তত ৩৫০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের প্রতিটি হামলায় ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র ছিল। তবে ইরানের দাবি, এখন পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

ইসরায়েলের শহরগুলোতে জরুরি মুহূর্তের জন্য বাংকার ব্যবস্থা থাকায় তুলনামূলক ক্ষয়ক্ষতি কম হয়েছে। এছাড়া আয়রন ডোমের মতো তিন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে সুরক্ষা দিতে সহায়তা করছে।

সূত্র: ইউএনবি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION