মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেসি যাদুতে মায়ামির দারুণ জয়

খেলাধুলা ডেস্ক:

আটলান্টার আকাশে ছিল উত্তেজনার ঝড়, আর মাটিতে মেসির জাদু। শুরুটা হতাশাজনক হলেও দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির এক ফ্রি-কিকেই বদলে গেল ম্যাচের গতিপথ। পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মার্কিন ক্লাবটি যে লড়াই উপহার দিয়েছে, তা শুধু জয় নয় প্রতিশ্রুতি ও প্রত্যাবর্তনের এক অনন্য নিদর্শন।

প্রথমার্ধে যেন খেই হারিয়েই ছিল মায়ামি। ম্যাচের পঞ্চম মিনিটেই পেনাল্টিতে গোল হজম করে বসে তারা। পোর্তোর সামু আগেহোয়ার সুনির্দিষ্ট শটে এগিয়ে যায় ইউরোপীয় ক্লাবটি। এরপর প্রথমার্ধজুড়ে ক্লান্ত-নিষ্প্রভ এক মায়ামি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত! ম্যাচের ৪৭ মিনিটে মার্কেলো উইগানড্টের ক্রস থেকে দুর্দান্ত ফিনিশ করেন ভেনেজুয়েলান তরুণ সেগোভিয়া। আর ৫৪ মিনিটে সেই মাহেন্দ্রক্ষণ মেসির বাঁ পায়ের এক নিখুঁত বাঁকানো ফ্রি-কিকে বল জালে! বল যেন সরাসরি প্রেমে পড়েছিল জালের ডানদিকের উঁচু কোনার।

এই গোল ছিল মেসির ক্যারিয়ারের ৬৭তম ফ্রি-কিক গোল এবং মায়ামির হয়ে ৫০তম, একটি স্মরণীয় মাইলফলক।

গোল খাওয়ার পরেও পোর্তো ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু ইন্টার মায়ামির রক্ষণ যেন হয়ে ওঠে এক দুর্ভেদ্য দুর্গ। গোলরক্ষক অস্কার উস্তারি একের পর এক সেভে নিশ্চিত করেন জয়।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে পোর্তো ও আল আহলি।

পরের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে মাঠে নামবে মায়ামি, যেখানে জয় মানেই গ্রুপ চ্যাম্পিয়নের পথ পরিষ্কার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION