রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

গাজায় আরো ৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজার উত্তরাঞ্চলে ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) আইডিএফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৪ জুলাই) উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় স্থল অভিযান চালানোর সময় আইডিএফের একটি ট্যাংক বিস্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।

গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজ আদ-দীন আল-কাসসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে দাবি করেছে, তারা আরপিজি ব্যবহার করে ট্যাংকটিতে হামলা চালিয়ে তিন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।

নিহত ইসরায়েলি সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন- স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯)।

এ ঘটনায় আরো একজন অফিসার আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ওই অফিসারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন সেনা সদস্যই ইসরায়েলি সেনাবাহিনীর ৪২তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, প্রাথমিক তদন্তে এই বিস্ফোরণের কারণকে অপারেশনাল দুর্ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে ট্যাংকের একটি শেল ভেতরে বিস্ফোরিত হয়েছিল। তবে হামাসের ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার দাবিকেও উড়িয়ে দেয়নি আইডিএফ।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন।

আইডিএফের তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮৯৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৮ হাজার ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলা নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যা বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে রায় উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION