রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উন্নত দেশ গঠন করতে মেধাবীদের কোন বিকল্প নেই-খাইরুল আলম চৌধুরী

ভয়েস প্রতিবেদক:

একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মেধাবীদের কোন বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীদেরকে সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগ দেওয়ার অনুরোধ করেন। কঠোর অধ্যবসায় না করলে মেধাবী হওয়া যায় না। মেধাবী ছাত্ররাই পারে দেশের হাল ধরতে। স্কুলে পড়ার পাশাপাশি বাসায় পড়ালেখার জন্য ছাত্র-ছাত্রীদের অনুরোধ করেন।
দেশ ও জাতিকে এগিয়ে নিতে উন্নত শিক্ষার কোন বিকল্প নেই। প্রত্যেক পরিবারের উচিত তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। কারণ, একটি শিক্ষিত পরিবার পুরো সমাজকে বদলে দিতে পারে। তাই প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যকে শিক্ষিত করে তোলা উচিত।

আজ (১৬ এপ্রিল) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাইরুল আলম চৌধুরী এসব কথা বলেন।

আধুনিক কারিগরি শিক্ষার কথা উল্লেখ করে কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও সাবেক সফল অপরাজিত ইউপি চেয়ারম্যান ও ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খাইরুল আলম চৌধুরী আরো বলেন-‘ উন্নত, দক্ষ ও জ্ঞানভিত্তিক জাতি গঠনে আধুনিক ও কারিগরি শিক্ষা অপরিহার্য। কারণ, শিক্ষিত সমাজ অজ্ঞতা দূর করে, মানবিক মূল্যবোধ তৈরি করে এবং জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে। তাই, মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার মাধ্যমেই জাতীয় উন্নয়ন সম্ভব।

ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সদস্য, রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক সফল অপরাজিত চেয়ারম্যান ও ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খাইরুল আলম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক ও কক্সবাজার জেলা বারের সিনিয়র আইনজীবী সাইফুদ্দিন খালেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জাহেদ চৌধুরী, বাবুল আলম চৌধুরী, বিএনপি নেআব্দু সালাম, ইউপি সদস্য, আয়েশা বেগম, সাবেকুন্নাহার, সাজেদুল করিম, নকীব চৌধুরী, রাসেল চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, পরিমল বড়ুয়া, আনোয়ার হোসেন, মুক্তি বড়ুয়া, আবু তাহের, কামাল উদ্দিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION