মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

চ‌্যাম্পিয়নস লিগ: ইতিহাস গড়ার অপেক্ষায় পিএসজি, নেইমার, লিপজিগ

ভয়েস নিউজ ডেস্ক:

আতালান্তার বিপক্ষে নেইমারের পারফরম‌্যান্সে মুগ্ধ হয়নি কে? নেইমার ভক্তরা সেদিন উড়েছিল। নেইমারকে পছন্দ করেন না যারা তারাও দিয়েছেন হাতেতালি।

ব্রাজিল ফরোয়ার্ডের সেদিনের একক কৃতিত্বে ২৫ বছর পর চ‌্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে পিএসজি। এবার ফাইনালের গেরো ছুটানোর পালা। চ‌্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনাল খেলতে আজ রাতে মাঠে নামছে ফ্রান্সের পিএসজি ও জার্মানির লিপজিগ। দুই দলের ম‌্যাচটি শুরু হবে রাত ১টায়।

প্রথমবার আনুষ্ঠানিক ম‌্যাচে মুখোমুখি হচ্ছে পিএসজি ও লিপজিগ। আর প্রথমবার এমন মঞ্চে তারা মুখোমুখি হচ্ছে যেখানে ছাড় দেওয়ার নুন‌্যতম কোনো সুযোগ নেই। ২০১৪ সালে একটি প্রীতি ম‌্যাচে তারা মুখোমুখি হয়েছিল। সেবার ৪-২ গোলে পিএসজিকে হারিয়েছিল লিপজিগ।

এদিকে ১৯৯৫ সালে পিএসজি প্রথম সেমিফাইনাল খেলেছিল কিন্তু এসি মিলানের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙ্গে যায়। অন‌্যদিকে লিপজিগ এবারই প্রথম নামছে সেমিফাইনাল খেলতে। নেইমার ও পিএসজি ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন। দীর্ঘ ক‌্যারিয়ারে নেইমারের চ‌্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার সুযোগ হয়নি। লিসবনে আজকের রাতটি নেইমার ও পিএসজির জন‌্য খুবই গুরুত্বপূর্ণ।

লিপজিগের জন‌্য আজকের ম‌্যাচটি বেশ তাত্পর্যপূর্ণ। মাত্র ১১ বছর আগে প্রতিষ্ঠিত ক্লাবটি ২০১৬ সালে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লীগে খেলার যোগ্যতা অর্জন করে। অল্প সময়ের মধ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পৌঁছে ইতিহাসের জন্ম দিয়েছে কোচ জুলিয়ান নাগেলসমানের দল। ২০০৯ সালে নতুনরূপে নতুন মালিকানায় যাত্রা শুরু করা লিপজিগ পঞ্চম বিভাগ থেকে ৯ বছরের মধ্যে জার্মানির শীর্ষ লিগে উঠে আসে ২০১৬ সালে। সদ্য শেষ হওয়া ২০১৯-২০ মৌসুমে বুন্দেসলিগায় তৃতীয় স্থান লাভ করা ক্লাবটি চার বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগে খেলতে এসে প্রথমবার নকআউটে উঠেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এবার তাদের সামনে ফাইনালের হাতছানি।

দীর্ঘদিন পর ফুটবল মাঠে দেখা যাবে মহারণ। পিএসজি ও লিপজিগের কার মুখে থাকে শেষ হাসি সেটাই দেখার অপেক্ষা। সুত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION