মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
আতালান্তার বিপক্ষে নেইমারের পারফরম্যান্সে মুগ্ধ হয়নি কে? নেইমার ভক্তরা সেদিন উড়েছিল। নেইমারকে পছন্দ করেন না যারা তারাও দিয়েছেন হাতেতালি।
ব্রাজিল ফরোয়ার্ডের সেদিনের একক কৃতিত্বে ২৫ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে পিএসজি। এবার ফাইনালের গেরো ছুটানোর পালা। চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনাল খেলতে আজ রাতে মাঠে নামছে ফ্রান্সের পিএসজি ও জার্মানির লিপজিগ। দুই দলের ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
প্রথমবার আনুষ্ঠানিক ম্যাচে মুখোমুখি হচ্ছে পিএসজি ও লিপজিগ। আর প্রথমবার এমন মঞ্চে তারা মুখোমুখি হচ্ছে যেখানে ছাড় দেওয়ার নুন্যতম কোনো সুযোগ নেই। ২০১৪ সালে একটি প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল। সেবার ৪-২ গোলে পিএসজিকে হারিয়েছিল লিপজিগ।
এদিকে ১৯৯৫ সালে পিএসজি প্রথম সেমিফাইনাল খেলেছিল কিন্তু এসি মিলানের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙ্গে যায়। অন্যদিকে লিপজিগ এবারই প্রথম নামছে সেমিফাইনাল খেলতে। নেইমার ও পিএসজি ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন। দীর্ঘ ক্যারিয়ারে নেইমারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার সুযোগ হয়নি। লিসবনে আজকের রাতটি নেইমার ও পিএসজির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
লিপজিগের জন্য আজকের ম্যাচটি বেশ তাত্পর্যপূর্ণ। মাত্র ১১ বছর আগে প্রতিষ্ঠিত ক্লাবটি ২০১৬ সালে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লীগে খেলার যোগ্যতা অর্জন করে। অল্প সময়ের মধ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পৌঁছে ইতিহাসের জন্ম দিয়েছে কোচ জুলিয়ান নাগেলসমানের দল। ২০০৯ সালে নতুনরূপে নতুন মালিকানায় যাত্রা শুরু করা লিপজিগ পঞ্চম বিভাগ থেকে ৯ বছরের মধ্যে জার্মানির শীর্ষ লিগে উঠে আসে ২০১৬ সালে। সদ্য শেষ হওয়া ২০১৯-২০ মৌসুমে বুন্দেসলিগায় তৃতীয় স্থান লাভ করা ক্লাবটি চার বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগে খেলতে এসে প্রথমবার নকআউটে উঠেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এবার তাদের সামনে ফাইনালের হাতছানি।
দীর্ঘদিন পর ফুটবল মাঠে দেখা যাবে মহারণ। পিএসজি ও লিপজিগের কার মুখে থাকে শেষ হাসি সেটাই দেখার অপেক্ষা। সুত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।