বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?

আন্তর্জাতিক ডেস্ক:

১২ আগস্টের পূর্ণ সূর্যগ্রহণের পর আজ রাতে ঘটতে যাচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। গভীর এই চন্দ্রগ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং পশ্চিম ইউরোপ থেকে দেখা যাবে। স্থানীয় দিবালোক সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুম্ভ রাশির অঞ্চলে চাঁদ উঠবে।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রাত ৯টা ২৩ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। এ সময় চাঁদ প্রথমবার পৃথিবীর ছায়ার বাইরের অংশ বা উপচ্ছায়ায় প্রবেশ করবে। তবে দৃশ্যমান পরিবর্তন শুরু হবে রাত ১০টা ৩৩ মিনিটে। তখন চাঁদ পৃথিবীর ছায়ার গাঢ় অভ্যন্তরীণ অংশ বা উপচ্ছায়ায় প্রবেশ করবে এবং আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে।

এর ফলে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হওয়ার দৃশ্য দেখা যাবে। মাউন্টেন টাইম অঞ্চলে চাঁদ ওঠার কিছুক্ষণ পরই গ্রহণ শুরু হবে। আর পশ্চিম উপকূলে প্রায় চাঁদ ওঠার সময়ই আংশিক গ্রহণ দেখা যাবে।

উপচে পড়ছে নতুন হ্রদ, নেপালে ফের বড় প্লাবনের হুঁশিয়ারি চীনেরউপচে পড়ছে নতুন হ্রদ, নেপালে ফের বড় প্লাবনের হুঁশিয়ারি চীনের
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে রাতভর চন্দ্রগ্রহণ চলবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ২৮ আগস্ট রাত ১২টা ১৩ মিনিটে। এ সময় পৃথিবীর অভ্যন্তরীণ ছায়ায় চাঁদের মোট পৃষ্ঠের ৯৬ শতাংশ ঢাকা পড়বে। চাঁদের উত্তর-পূর্ব প্রান্তে সরু একটি অংশ শুধু উজ্জ্বল সাদা থাকবে। বাকি অংশ ম্লান কমলা বা লালচে রঙের দেখাবে।

২৮ আগস্ট রাত ১২টা ১৯ মিনিটে আগস্টের পূর্ণিমা হবে। আগস্টের এই পূর্ণিমাকে ‘স্টার্জন মুন’ও বলা হয়। বছরের এই সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যেত এমন একটি হ্রদের মাছের নামানুসারে স্থানীয় আদিবাসীরা এই নাম দিয়েছিলেন।

আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১টা ৫১ মিনিটে। এ সময় চাঁদ পৃথিবীর গাঢ় অভ্যন্তরীণ ছায়া থেকে বেরিয়ে আসবে। এরপর ২৮ আগস্ট রাত ৩টা ২ মিনিটের ঠিক আগে চাঁদ পৃথিবীর ছায়ার বাইরের অংশ থেকেও পুরোপুরি বেরিয়ে গেলে গ্রহণ সম্পূর্ণ শেষ হবে।

হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দ্রুত ঘটে না। এটি ধীরে ধীরে এগোয় এবং খালি চোখেই কোনও যন্ত্র বা চোখের সুরক্ষা ছাড়াই দেখা যায়। ফলে কয়েক মিনিটের কোনও বিশেষ মুহূর্ত ধরার জন্য তাড়াহুড়োরও প্রয়োজন নেই।

সূত্র: অ্যাস্ট্রোনমি ডটকম

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION