মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা

খেলাধুলা ডেস্ক:
এবার যদি শিরোপা জিততে পারে পিএসজি তাহলে রিয়াল মাদ্রিদের রেকর্ডে ভাগ বসাবে তারা। ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর মঞ্চ চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে। এবারের চ্যাম্পিয়নস লিগে আছে একটা ইতিহাস গড়ার হাতছানি। গত দুই আসরের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই এবার টানা তৃতীয় শিরোপার মিশনে। সফল হলে লুইস এনরিকের দল ছুঁয়ে ফেলবে এমন এক কীর্তি, যা চ্যাম্পিয়নস লিগ যুগে এখন পর্যন্ত শুধু রিয়াল মাদ্রিদের আছে; টানা তিনবার ইউরোপসেরা হওয়ার রেকর্ড!

পিএসজির জন্য মাদ্রিদের সেই ইতিহাসে ভাগ বসানোর পথ অবশ্য সহজ নয়। ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বে পিএসজির সামনে আচে বার্সেলোনা, রোমা, গালাতাসারাই, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ভিয়ারিয়াল, কোমো ও স্লোভান ব্রাতিস্লাভিয়ার মতো প্রতিপক্ষ। অর্থাৎ শিরোপা ধরে রাখতে শুরু থেকেই বড় পরীক্ষার মুখে পড়তে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

এবারের চ্যাম্পিয়নস লিগের পথটাও আগের চেয়ে আলাদা। ৩৬ দলের বিশাল লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন দলের বিপক্ষে। চারটি ম্যাচ ঘরের মাঠে আর চারটি প্রতিপক্ষের মাঠে। টেবিলের সেরা আট দল সরাসরি শেষ ১৬-তে যাবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ; আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলোর ইউরোপযাত্রা সেখানেই শেষ।

শিরোপার দৌড়ে অবশ্য পিএসজিকে ছাড়াও আছে বেশ কয়েকটা ক্লাব। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার হিসাবে সবচেয়ে এগিয়ে আর্সেনাল। গানারদের শিরোপা জয়ের সম্ভাবনা ২০ দশমিক ৪ শতাংশ। বায়ার্ন মিউনিখ ২০ শতাংশ নিয়ে খুব কাছেই। ম্যানচেস্টার সিটি ১২ দশমিক ৭ শতাংশ নিয়ে তৃতীয় আর পিএসজি ৭ দশমিক ৩ শতাংশ নিয়ে চতুর্থ।

বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণীতেও আর্সেনালের নাম আসছে বারবার। জুলিয়েন লরেন্সের বিশ্বাস, পিএসজি অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাবে, কিন্তু টানা তৃতীয় শিরোপা জিততে পারবে না। তাঁর চোখে ফাইনালে উঠবে আর্সেনাল ও বায়ার্ন আর শেষ হাসি হাসবে আর্সেনাল। আরেক ফুটবল বিশেষজ্ঞ গিলেম বালাগে অবশ্য পিএসজিকে এখনো বড় দাবিদার মানছেন। তাঁর সম্ভাব্য সেমিফাইনালিস্ট তালিকায় আর্সেনাল ও বার্সেলোনাও রয়েছে।

ব্যক্তিগত লড়াইয়েও থাকছে আলাদা উত্তেজনা।কাভারাস্কেইয়া, বেলিংহ্যাম ও ওডেগার্ডরা এই মৌসুমেও জ্বলে উঠতে পারেন।

কাভারাস্কেইয়া, বেলিংহ্যাম ও ওডেগার্ডরা এই মৌসুমেও জ্বলে উঠতে পারেন।

এবার ইউরোপ প্রস্তুত নতুন ক্লাব গুলোর গল্প দেখার জন্যো। কোমো, সাবাহ, এলএএসকে লিনৎস ও ভাইকিং; এই চার দল প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল লিগ পর্বে খেলছে। এই চার দলের মাঝে স্প্যানিশ কোচ সেস্ক ফ্যাব্রেগাসের দল কোমো হতে পারে এবারের ইউরোপের ডার্ক হর্স।

জানুয়ারির শেষে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে ফেনেরবাচে। আরেক নতুন রোমাঞ্চের নাম পিএসজি-রোমা ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হতে ডিসেম্বরে প্যারিস সফর করবে ইতালির ক্লাবটি। সাবেক দুই চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ও বরুসিয়া ডর্টমুন্ডের লড়াইও এবারই প্রথম দেখবে ফুটবল বিশ্ব। আগামী জানুয়ারিতে ভিলা পার্কে হবে ম্যাচটা।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION