বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি (সাময়িক বরখাস্ত) প্রদীপ কুমার দাশ। ফাইল ছবি। ভয়েস প্রতিবেদক:
মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলার রিমান্ডে থাকা মূল ৩ আসামিকে মেরিন ড্রাইভ রোডের টেকনাফের বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাব। শুক্রবার দুপুর ১টার দিকে বাহারছড়া তদন্তকেন্দ্রে ঘটনাস্থল পৌছেন। এসময় রিমান্ডপ্রাপ্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলামও তাদের সাথে সেখানে আছেন।
রিমান্ডে থাকা বরখাস্তকৃত টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত আলী ও বরখাস্ত হওয়া এসআই নন্দ দুলাল রক্ষিত তদন্তকারী কর্মকর্তার কাছে ঘটনাস্থলেই ঘটনার বিবরণ দেয়ার কথা রয়েছে। এই ৩ আসামিকে গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে ৭দিনের রিমান্ডে র্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
বিস্তারিত আসছে—
ভয়েস/আআ