শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিডিএফ: করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে ৫৪০ জন

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে ৫৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

সংগঠনটি বলছে, আজ শনিবার সকাল আটটা পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৫৪০ জন চিকিৎসক। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ জন। তারা আরও জানায়, ঢাকায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন চিকিৎসক। এর মধ্যে ২৩০ জন সরকারি, ১৩৬ জন বেসরকারি এবং ২১ জন অন্যান্য হাসপাতালের চিকিৎসক।

ময়মনসিংহে আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৫৫ জন সরকারি ও ২ জন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

চট্টগ্রামে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১৩ জন সরকারি ও একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

এ ছাড়াও, খুলনায় ২৯ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৬ জন, রংপুরে ৭ জন সরকারি হাসপাতালের চিকিৎসকসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও ৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র:ডেইলী স্টার অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION