সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

‘মুক্তি কক্সবাজার‘ এর নতুন কার্যকরি কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের স্থানীয় বেসরকারি সংস্থা মুক্তি কক্সবাজার এর নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। ২৮ আগস্ট  স্থানীয় একটি তারকা হোটেলের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভায় দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মাকে সভাপতি ও বাবলা পালকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য কর্মকতারা হলেন, সহ সভাপতি অধ্যাপক জেবুন্নেছা, সহ সাধারণ সম্পাদক এডভোকেট সুরঞ্জিত পাল, সদস্য ডা: বিমল চৌধুরী, ডা: মেজবাহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ অজিত দাশ, মন্দিরা পাল, সোহেল আহমদ বাহাদুর ও সাবিনা ইয়াসমিন। উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক জেবুন্নেছা।

আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তি, এডভোকেট সুজিত চৌধুরী, এডভোকেট শিবুলাল দেবদাশ, ডা: বিমল চৌধুরী, অধ্যক্ষ অজিত দাশ, এডভোকেট রঞ্জিত দাশ, ডা: মেজবাহ উদ্দিন আহমেদ, রতন দাশ, শিক্ষিকা মাসুদা মোর্শেদা আইভি। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবলা পাল ও মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী বিমল দে সরকার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION