মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ব্রাজিলের নারী ফুটবলারদের বেতন নেইমারের সমান

খেলাধুলা ডেস্ক:

ব্রাজিল নারী জাতীয় দলের ফুটবলাররাও এখন থেকে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য সমান বেতন পাবে পুরুষ জাতীয় দলের মতো। এমনটাই জানিয়েছে ব্রাজিলের ফুটবল সংস্থা সিবিএফ)।ম্যাচের প্রস্তুতি চলাকালীন জাতীয় দলের অন্তর্ভূক্ত সব খেলোয়াড়কে একই দৈনিক ভাতা এবং পুরস্কার দেওয়া হবে।

সিবিএফ প্রেসিডেন্ট রোজারিও কাবোক্লো জানিয়েছেন, গত মার্চ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘এই বছরের মার্চ থেকে, নারী ও পুরুষ ফুটবল দলের মধ্যে সিবিএফ খেলোয়াড়দের সমান পুরস্কার এবং দৈনিক ভাতা দেওয়ার চিন্তা করেছে। একজন পুরুষ খেলোয়াড় জাতীয় দলে ডাক পাওয়ার পর যা কিছু পায় তার সমান পাবে নারী জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররাও। ’

কাবোক্লো আরও জানান, এটা বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো আন্তর্জাতিক আসরে পারফর্ম্যান্সের ভিত্তিতে প্রযোজ্য হবে। তিনি বলেন, ‘ব্রাজিল দলে আর লিঙ্গ বৈষম্য থাকছে না। সিবিএফ পুরুষ ফু্টবলারদের যে চোখে দেখবে একই চোখে দেখবে নারী ফুটবলারদের। ’এর আগে কেবল অস্ট্রেলিয়া, নরওয়ে এবং নিউজিল্যান্ডে পুরুষ ও নারী জাতীয় দলের ফুটবলাররা এই সুবিধা পেতো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION