বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পেকুয়ায় মুজিব শতবর্ষে স্থাপিত পারিবারকি পুষ্টি বাগান কেটে করে দিল দূর্বৃত্তরা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষ্যে স্থাপিত পারিবারকি পুষ্টি বাগান নষ্ট করে লাখ টাকার ক্ষতি করলেন দিলেন একদল দূর্বৃত্তরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বাগানটির মালিক জামাল হোছাইন নামে এক ব্যক্তি। তিঁনি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির নয়াকাটা এলাকার আকবর আলীর ছেলে।

জামাল হোছাইন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কৃষি উৎসব উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পারিবারিক পুষ্টি বাগান করার উদ্যোগ গ্রহণ করলে একটি বাগান আমাকে করার দায়িত্ব অর্পণ করেন। বিভিন্ন রকমের গাছসহ, ফলজ এবং বনজ বাগান করা হয়। কয়েক লক্ষাধিক টাকা ব্যয় করে এ বাগানে পরিচর্যা করে লাভের আশা করছিলাম। এরই মধ্যে গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা পুষ্টি বাগানে ঢুকে পেপেসহ পেপের গাছ, কলা গাছ, সিম গাছ, মরিচ গাছ, পুই শাক, ডেরস গাছসহ আরো কয়েকটি প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নষ্ট করে দেন।

তিনি আরো বলেন, একই এলাকার ফারুক আহমদের ছেলে মোঃ এরশাদ ও ফরিদ আলমের ছেলে ফরহাদের নেতৃত্বে একটি কিশোর গ্যাং বারবাকিয়ার নয়াকাটাস্থ এলাকার জনগণকে অতিষ্ট করে তুলেছে। প্রতিদিন কোন না কোন বাড়িতে ঢুকে অপকর্ম করছে তারা। বেশ কয়েকবার আমার পুষ্টি বাগানটি নষ্ট করে দেয়ার হুমকি দিয়ে আসছিল তারা। হুমকির ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার আমার বাগানে ঢুকে লক্ষাধিক টাকার ফলজ ও বনজ গাছের চারা নষ্ট করে দেন। তাদের এমন অপকর্ম জানতে পেরে শুক্রবার স্থানীয় মসজিদের মুসল্লীদের বাগান নষ্টের বিষয়টি অবগত করলে কিশোর গ্যাংয়ের নেতা এরশাদ ও ফরহাদ আমার উপর হামলার চেষ্টা করে। তখন আমি প্রাণভয়ে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION