রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

প্রতিবন্ধী শিক্ষকের ধানক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদরের ইসলামপুরের মধ্য নাপিতখালী এলাকার এক প্রতিবন্ধী শিক্ষকের মালিকানাধীন ৪৫ শতক জমিতে রোপিত ধানক্ষেত গুঁড়িয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।গত রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

অভিযোগ এসেছে, শুধু ধানক্ষেত নষ্ট করে দিয়ে ক্ষান্ত নয় অপরাধীরা। জমি দখল, উল্টো মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন প্রতিবন্ধী নাজিম উদ্দিন। তিনি মধ্য নাপিতখালী এলাকার এজাহার আহমদের ছেলে ও চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

ক্ষতিগ্রস্ত নাজিম উদ্দিনের অভিযোগ, ৬ ভাইয়ের মধ্যে তিনি একমাত্র শারীরিক প্রতিবন্ধী। তাই তার মা গুলচেহের বেগম ২০১৩ সালে (গত ৩০ আগস্ট মারা যান) তাকে ‘হেবা দলিল’মূলে ৪৫ শতক চাষযোগ্য জমি দানপত্র করেন। সেই দানপত্রমূলে জমির বিএস খতিয়ানও সৃজিত হয়। যার নং- বিএস-১৫৭৬ ও বিএস-২০০৫/১। মালিকানাসুত্রে তিনি ওই জমিতে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছেন। যা এলাকাবাসী অবগত।
সম্প্রতি জমিতে ধানের চারা রোপন করেন নাজিম উদ্দিন। কিন্তু জমির মালিকানা দাবি করে হালিম উল্লাহ, হামিদুর রহমান, কামরুজ্জামান ঈদুসহ কয়েকজন দুর্বৃত্ত রাতের অন্ধকারে রোপিত ধান চারা নষ্ট করে দেয়। এরপর থেকে তারা নানাভাবে হমকী-ধমকী দিচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসাবে বলে প্রচার করে বেড়াচ্ছে।

নাজিম উদ্দিনের দাবি, ওই জমি তার নানা মরহুম আমিরুজ্জামান থেকে মা মরহুমা গুলচেহের বেগম প্রাপ্ত হন। শারীরিকভাবে অক্ষম (প্রতিবন্ধী) সন্তান হিসেবে মায়ের পক্ষ থেকে হেবা মূলে জমির মালিক হন নাজিম উদ্দিন। দীর্ঘদিনের তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিবন্ধী শিক্ষক নাজিম উদ্দিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION