বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে স্পিডবোট-ফিশিং ট্রলার সংঘর্ষে দুই নারী নিহত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং ট্রলারের মুখোমুখি সংর্ঘষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিখোঁজ ও ৫ জন আহত হয়েছেন।  নিহতরা হলেন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের পশ্চিমপাড়ার বাটু মিয়ার স্ত্রী রশিদা বেগম (৬৫) ও আবদুল জলিলের স্ত্রী মেহেরুন্নেছা (৭৫)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী খালের নাফ নদীস্থ মোহনায় বিজিবি চৌকি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট থেকে ৮ জন যাত্রী নিয়ে কাইছার নামে এক চালক সেন্টমার্টিন উদ্দেশ্যে রওয়ানা করে। রওয়ানার কিছুদূর পর বিজিবি চৌকি পার হওয়ার পর পরই সামনে থাকা ফিশিং ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্পীডবোটসহ যাত্রীরা উল্টে যায়। এতে স্পিডবোটটি ডুবে রশিদা নামে এক নারী নিহত ও ৭ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ যাত্রী টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, মামুন, মোঃ আমিন, জাহারো বেগম, সোহেল, মমতাজ বেগম।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, এ ঘটনায় রশিদা বেগম ও মেহেরুন্নেছা নামের দুই নারী নিহত হয়েছেন এবং সুমাইয়া নামে এক কন্যা শিশু এখনো নিখোঁজ রয়েছে।

টেকনাফ মেরিনসিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান জানান, মূমূর্ষু এক নারীকে এখানে আনা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ আমিরুল জানান, নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION