মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রমজানে ওজিলের ৮৫ লাখ টাকা উপহার

রমজান উপলক্ষে তিন দেশকে ৮৫ লাখ টাকা দিলেন ওজিলপবিত্র রমজান মাস উপলক্ষে ইংলিশ ক্লাব আর্সেনালের তারকা ফুটবলার তিন দেশকে ১ লাখ ১ হাজার ডলার দান করেছেন। বাংলাদেশি মুদ্রায় যেটা ৮৫ লাখ ২৪ হাজার টাকা। মূলত তিন দেশের দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও ইফতারের জন্য এই টাকা দিয়েছেন তিনি। দেশ তিনটি হলো সোমালিয়া, সিরিয়া ও তুরস্ক।

তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই টাকা দিয়ে তিনটি দেশে খাদ্য ও ইফতার বন্টন করে দেওয়া হবে।

ওজিলের দেওয়া টাকার মাধ্যমে তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে রমজান মাস ব্যাপী। এ ছাড়া তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। আর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ৯০ হাজার ইফতার প্যাকেজ বন্টন করা হবে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্য।

তুরস্কের রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক জার্মান ফুটবলার মেসুত ওজিলকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানোয় ওজিলকে ধন্যবাদ। তার দেওয়া টাকার মাধ্যমে তুরস্ক, সিরিয়া ও সোমালিয়ায় অতি শিগগিরই আমরা খাদ্য সামগ্রী ও ইফতার বন্টন করতে শুরু করবো।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION