মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ডমিনিক থিম চ্যাম্পিয়ন

খেলাধুলা ডেস্ক:

আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল জিতে ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রিয়ার ডমিনিক থিম।দ্বিতীয় বাছাই ২৭ বছর বয়সী থিম এর আগে তিন বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে এই ম্যাচেও হারের পথে ছিলেন। কিন্তু শেষ দিকে ২৩ বছর বয়সী জেরেভ ছন্দ হারালে দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন তিনি।২-৬ ৪-৬ ৬-৪ ৬-৩ ৭-৬ (৮-৬) সেটে থিম জেতার আগে দুজনই সার্ভে ব্যর্থ হন।ম্যাচ শেষে থিম জেরেভকে বলেন, ‘আমরা দুজন যদি বিজয়ী হতে পারতাম, তাহলে ভালো লাগতো। দুজনেই এটা ডিজার্ভ করি।’

২০০৪ সালের ফ্রেঞ্চ ওপেনের পর থিমই প্রথম খেলোয়াড় যিনি দুই সেটে হেরে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিলেন।এবার করোনার জন্য টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন রাফায়েল নাদাল। রজার ফেদেরার আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি চলতি মৌসুমে আর কোর্টে নামবেন না। নোভাক জকোভিচ লাইন জাজকে ভুলবশত আঘাত করে বহিষ্কৃত হন টুর্নামেন্ট থেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION