বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
রোহিঙ্গাদের কারনে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে কক্সবাজারে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হেড অব অপারেশন মারিন ডিন কাইদুমচাই এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৗজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহজাহান আলী বক্তব্য রাখার পাশাপাশি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাউদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সাড়ে চার হাজার টাকা করে জেলার ১৬ হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হবে এ প্রকল্পে ।
ভয়েস/আআ